নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিদ্যালয়মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোখলেছুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাসুদুর রহমান, যুগ্ম সচিব মোর্শেদা বেগম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল আহমেদ প্রমুখ।