জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন না হলে দেশ এক সংকটের মধ্যে পড়ত। সেই সংকট কাটিয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তার পর থেকেই দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি-জামায়াত জোট। তাদের প্রতি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, জেলা আওয়ামী লীগের আয়োজনে ৩০ ডিসেম্বর গণতন্ত্র বিজয় দিবস পালন অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম প্রমুখ।