ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। গতকাল দুপুরে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সদর উপজেলার নবগঠিত  সেনুয়া ইউপি নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গেলে তারা এ হামলার শিকার হন।

আহত সাংবাদিকরা হলেন ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিং বিডির প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল, নিউজ বাংলার প্রতিনিধি সোহেল রানা ও ঢাকা মেইলের প্রতিনিধি জাকির হোসেন মিলু। তারা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা। ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে গতকাল সন্ধ্যার পর শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান মিঠু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, আজকালের খবরের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, সময়ের আলোর শাহ মো. নাজমুল ইসলাম প্রমুখ।