রাঙ্গামাটির কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী চার সংগঠন। নারী সমাবেশে অলিউর সান, নুজিয়া হাসিন রাশা ও মারজিয়া প্রভার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে সোমবার বাজার বর্জনের ডাক দেয়া হয়েছে। গতকাল দুপুরে হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক একা চাকমার সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।