সমুদ্রসৈকত কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখার দাবিতে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপকূলীয় পর্যটন এলাকা কুয়াকাটা সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের উদ্যোগে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানের কাছে স্মারকলিপি দেন বেলা ও বেলা নেটওয়ার্কের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, সদস্য সাংবাদিক সোহরাব হোসেন ও সদস্য পারভীন সুলতানা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পলিথিন ও প্লাস্টিকের লাগামহীন ব্যবহারে হুমকির মুখে পড়েছে কুয়াকাটা সৈকতের পরিবেশ।
কুয়াকাটা সৈকত প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখার দাবি
সমুদ্রসৈকত কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখার দাবিতে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
সমুদ্রসৈকত কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখার দাবিতে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।










