ঢাকার কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ রাসেল (৩১) কোতোয়ালি থানা যুবদলের সদস্য বলে দাবি করেছেন তার বন্ধুরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসকদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাঁ দিকে গুলি লেগেছে, অবস্থা গুরুতর। সঙ্গে থাকা লোকজন তাকে জরুরি বিভাগ থেকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।