মাদারীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষী কামাল মাতুব্বর এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।