কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।