ফরিদপুরে আখ চাষ বাড়াতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে চাষীদের পুরস্কৃত করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ফরিদপুর চিনিকল প্রশিক্ষণ ভবন মিলনায়তনে উপহার তুলে দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ। ৪ হাজার ৬০০ জনের মধ্যে ১ হাজার ৮৩০ জন অতিউত্তম চাষীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আগামী মৌসুমে পাঁচ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানান মো. সাইফুল্লাহ।