আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পুরনো রাজনীতি হচ্ছে প্রতিপক্ষের প্রতি হিংসা করা, তাদের উচ্ছেদ করা, পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার নামিয়ে ফেলা, রাস্তার জন্য বরাদ্দের বেশিরভাগ টাকা খেয়ে ফেলা। এজন্য আমরা পুরনো রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার কাজীরবাগে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি, সেজন্য মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। আমরা নতুনরা পরিবর্তন করতে চাই। পুরাতনরাও অনেক ভালো কাজ করেছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন, মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন।

এ সময় এবি পার্টি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, জেলা সদস্য কাজী জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহ্বায়ক শফি উল্যাহ পারভেজ, কাজীরবাগ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের উপস্থিত ছিলেন।