পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৮টায় পুরাতন জেলখানা গণকবর, মাদবর বাড়ি গণকবর ও ডিসি বাংলো-সংলগ্ন গণকবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর ইউএনও জান্নাত আরা নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা।
দুপুরে জুমার নামাজের পর সারা দেশে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। বিকাল ৪টায় ডিসি স্কয়ার মাঠে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদবর বাড়ী গণকবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।










