লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামীম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বড়খাতা মাজার এলাকা ও হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে ওই সড়কের বড়খাতা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তার বাড়ী বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি এলাকায়। তিনি সফিয়ার রহমানের ছেলে।
একই সময় উপজেলার মেডিকেল মোড় এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় শামীম হোসেন নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শামীম ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবু তাহের রব্বানীর ছেলে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামীম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার বড়খাতা মাজার এলাকা ও হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।