রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চলমান কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ সাইদুল হক। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। নির্মীয়মাণ ৪৬০ শয্যাবিশিষ্ট ১৭তলা ভবন, পাঁচতলা বিশিষ্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং ভবন এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শন করেন তিনি।