ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, অস্ত্রগুলো সচল রয়েছে।