দৈনিক মানব কণ্ঠের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবিরসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ও প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন প্রমুখ।










