গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালা আয়োজন করে। প্রশিক্ষণে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর ৩১ জন কর্মী অংশ নেন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আফতাব উদ্দিন, বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ প্রমুখ।