বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ৯০ কর্মদিবস নয়, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সোয়া দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান লেখেন, ‘আসুন, মানুষ নামের এই পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এ অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই। ধর্ষকদের ঘৃণা করি ও বয়কট করি।’
তিনি লেখেন, ‘বিধ্বস্ত পরিবারকে কোন ভাষায় সান্ত্বনা দেব, সে ভাষাটিই হারিয়ে ফেলেছি। মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন তার পিতা-মাতাসহ আপনজনদের নির্বিশেষে, বিবেকবান দেশবাসীকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।’
জামায়াতের আমির লেখেন, ‘মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্মদিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।’















