কুমিল্লায় দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইনস ড্রিলসেট শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলানায়তনে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে উপস্থিত সবার মতামত শোনেন তিনি। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ সার্বিক আলোচনা করেন পুলিশ সুপার।