রায়পুরা উপজেলায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা আইনুল হক (৭০) খুন হয়েছেন। গতকাল সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঞ্জেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিন (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রায়পুরা থানার এসআই নবী হোসেন বলেন, ‘দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ইয়াসিন নিজেই ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই।’










