চট্টগ্রামের মিরসরাইয়ে অসুস্থ একটি ঈগল পাখি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা থেকে পাখিটি উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাখিটি মহামায়া ইকো পার্কে অবমুক্ত করা হয় বলে জানান মিরসরাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ।