গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। মানিকগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে গতকাল এ কর্মসূচিতে সাংবাদিক সমিতি, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত হুমকি, হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। বিচার না হওয়ায় দিন দিন সাংবাদিক নির্যাতন, হত্যার ঘটনাও বাড়ছে।