ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী শিক্ষার্থীকে হেনস্তা, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। গতকাল বিকালে শহরের সামাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, ‘ডাকসু, রাকসু নির্বাচন বানচাল করতে একটি শ্রেণী ষড়যন্ত্র করে আসছে। বাংলাদেশ ছাত্রশিবির কোনোভাবেই এ ষড়যন্ত্র মেনে নেবে না।’