ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। গতকাল এ পার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের পাশে কবি নজরুল স্কুল প্রাঙ্গণের সামনের মাঠে এ পার্ক নির্মাণ করা হচ্ছে। শিশুদের জন্য পার্ক নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. তুহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. হাফিজুর রহমান।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক।










