এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক একেএম শহীদুল হক। সিটিজেনস ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফসহ ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।