মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি রিসোর্টে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং পর্ষদ সদস্য সুলতানা জাহান ও এ মান্নান খান। এ সময় মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
মধুমতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।









