পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ডাবল এ প্লাস ও স্বল্পমেয়াদে এসটি-টু। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪ হিসাব বছরের ৮ জানুয়ারি পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পনিটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৫১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৩ পয়সা। 

২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগাকরীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পাটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। 

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৬২ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রাইম ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তআগের দুই হিসাব বছরে যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। রির্জাভে রয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যেক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৮৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৯ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গত এক বছরে প্রাইম ইন্স্যুরেন্স শেয়ারের দর ৮২ টাকা ৮০ পয়সায় স্থির ছিল।