চলতি গ্রীষ্মের ছুটির মৌসুমের আরো দুই হাজার ফ্লাইট বাতিল করেছে লুফথানসা। বাতিল হওয়া ফ্লাইটগুলো ফ্রাংকফুর্ট ও মিউনিখ থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ পদক্ষেপের কারণ হিসেবে বিমানবন্দরের কর্মী ঘাটতির পাশাপাশি খাতজুড়ে নানা প্রতিবন্ধকতা এবং কভিড-১৯ মহামারীকে দায়ী করেছে জার্মান রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এর আগে ৮-১৪ জুলাই সপ্তাহে ৭৭০টি ফ্লাইট বাতিল করেছে লুফথানসা। রয়টার্স