পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো ফরচুন সুজ লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
ফরচুন সুজ: কোম্পানিটির পর্ষদ সভা ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
লাভেলো আইসক্রিম: কোম্পানিটির পর্ষদ সভা ১৭ জানুয়ারি বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
বিডি ল্যাম্পস: কোম্পানিটির পর্ষদ সভা ১৮ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৭ পয়সায়।









