শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সারা দেশে ৬২ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে ১৩ হাজার কম্বল দেয়া হয়েছে, যা নগর ও উপশহর এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়। একই সঙ্গে ব্যাংকটির এসএমই ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ৪৯ হাজার ৬৫৩টি হুডি বিতরণ করা হয়। এর মাধ্যমে শিশু ও প্রবীণদের জন্য মাদ্রাসা, এতিমখানা এবং শীতবস্ত্রের সংকট রয়েছে, এমন জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেয়া হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য শীতজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা ও শীতকালজুড়ে সবচেয়ে বেশি কষ্টে থাকা মানুষের জীবন সুরক্ষায় ভূমিকা রাখা। —বিজ্ঞপ্তি
সারা দেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক
শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সারা দেশে ৬২ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।









