ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর পরিচালনা পর্ষদ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।৷আরো উপস্থিত ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দারসহ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ডিএসইর পক্ষে পরিচালক মো. আফজাল হোসেন ও রুবাবা দৌলা, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরিফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও ও ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।৷ বৈঠকে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নতুন মানসম্পন্ন কোম্পানি বাজারে আনা, ফ্লোর প্রাইস, কমোডিটিজ মার্কেট, পরামর্শক কমিটি ও ডিএসইর গবেষণাকে শক্তিশালীকরণ, ডিমিউচুয়ালাইজেশন আইনের প্রয়োজনীয় সংশোধন এবং সিসিবিএলের কার্যক্রম চালুর দাবি জানান। অন্যদিকে ডিএসইর চেয়ারম্যান ফ্লোর প্রাইস দ্রুত তুলে স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন। —বিজ্ঞপ্তি