এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মালয়েশিয়ায় চিকিৎসাধীন ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জুমের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ঢাকা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ ঢাকা ব্যাংকের তিন দশকের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক সেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘ট্রান্সফর্ম টুগেদার’ বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পর্ষদ চেয়ারম্যান আব্দুল হাই সরকার ব্যাংকের ৩১ বছরের সাফল্যের পেছনে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারী এবং সব অংশীজনের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি সুশাসন, টেকসই ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পর্ষদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভার্চুয়াল বক্তব্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রতিষ্ঠাকাল থেকে দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ঢাকা ব্যাংকের বিকাশের স্মৃতিচারণ করেন। তিনি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও সব কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান। পাশাপাশি সততা, পেশাদারত্ব ও উৎকর্ষের সঙ্গে গ্রাহকসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে পর্ষদ পরিচালক এটিএম হায়াতুজ্জামান খান, রেশাদুর রহমান, আলতাফ হোসাইন সরকার, আফরোজা আব্বাস, আমির উল্লাহ, আব্দুল্লাহ আল আহসান, মো. আমান উল্লাহ সরকার ও মির্জা ইয়াসের আব্বাস এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক বিলকিস আরা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্য, এমডি ও সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।