মেধাবী ও বিদেশী কর্মীদের আকৃষ্টে ভিসা নীতিমালা শিথিল করছে সিঙ্গাপুর। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বেতন বৃদ্ধির চাপে বিশ্ব শ্রমবাজারেই নেতিবাচক প্রভাব পড়েছে। কর্মিস্বল্পতায় ভুগছে সিঙ্গাপুর ও হংকংয়ের মতো বাণিজ্য কেন্দ্র। মেধাবীদের আকৃষ্ট করতে এবং দেশে দীর্ঘসময় অবস্থান করাতে ওয়ার্ক ভিসা নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গাপুর। নতুন নীতিমালা অনুযায়ী যারা মাসে ন্যূনতম ৩০ হাজার সিঙ্গাপুর ডলার বা ২১ হাজার ৪৩১ ডলার আয় করেন তাদের পাঁচ বছর মেয়াদি ওয়ার্ক পাস দেয়া হবে। এছাড়া তারা ইচ্ছা করলে একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন এবং তাদের স্বামী বা স্ত্রীও কাজের সুযোগ পাবেন। আগামী জানুয়ারি থেকে নতুন নীতিমালা কার্যকর হবে। রয়টার্স