প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ডাচ এন্টারপ্রেনোরিয়াল ব্যাংক ‘‌এফএমও’-এর সঙ্গে ৫ কোটি মার্কিন ডলারের একটি টার্ম লোন ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং এফএমওর কো-চিফ ইনভেস্টমেন্ট অফিসার মি. হুইব-জান ডি রুইজটার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি