সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আবদুল কাদির মোল্লা, মোহাম্মদ আইয়ুব, আনোয়ার হোসেন, মোহাম্মদ নাওয়াজ, মো. ইমদাদুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, সোহেল আহমেদ ও মোহাম্মদ মাহবুবুর রহমান। —বিজ্ঞপ্তি
এমপি নির্বাচিত হওয়ায় এসবিএসি ব্যাংকের চেয়ারম্যানকে পর্ষদের শুভেচ্ছা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৭তম সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।









