বিশ্বের শীর্ষ তামা উত্তোলনকারী দেশ চিলি।
তবে বিদায়ী বছরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন আগের বছরের তুলনায় ৪৪ হাজার টন কমেছে।
বড়
মাপের আমানত, প্রয়োজনীয় পানির ঘাটতি ও খনি রক্ষণাবেক্ষণজনিত সমস্যা দেশটিতে ধাতব পণ্যটির উত্তোলন হ্রাসে প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
চিলির তামা খাতের নিয়ন্ত্রণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোচিলকোর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোচিলকোর তথ্য অনুযায়ী, চিলির রাষ্ট্রায়ত্ত খনিজ কোম্পানি কোডেলকো গত বছর ১৭ লাখ টন তামা উত্তোলন করে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কম।
একই সঙ্গে তা ২০০৮ সালের পর সর্বনিম্ন।
ওই
সময় কোম্পানিটি ১৫ লাখ ৫০ হাজার টন তামা উৎপাদন করেছিল।
কোম্পানিটির আওতাধীন কয়েকটি খনি থেকে দীর্ঘদিন ধরে উত্তোলনের ফলে ধাতব পণ্যটির মজুদ কমে এসেছে, যা সামগ্রিক উৎপাদনে প্রভাব ফেলেছে।
চিলির উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তামা খনি এসকোন্দিদা।
অ্যাংলো-অস্ট্রেলিয়ান খনিজ কোম্পানি বিএইচপির মালিকানাধীন এ খনি থেকেও গত বছর ব্যবহারিক ধাতুটির উত্তোলন কমেছে।
২০১৯ সালে এসকোন্দিদা খনি থেকে ১১ লাখ ৮০ হাজার টন তামা উত্তোলন করা হয়, আগের বছরের তুলনায় যা ৪ দশমিক ৪ শতাংশ কম। সূত্র: মাইনিংডটকম, ছবি: বিএইচপি









