বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কানাডিয়ান বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই এবং কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্স (সিএইচসিসি)। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক নেটওয়ার্কিং ডিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা এ বিষয়ে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্সের (সিএইচসিসি) সভাপতি এবং প্রতিনিধি দলের নেতা নরেশ কুমার নারায়ণ ভাই চাভদা, এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি মো. খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মো. মুনির হোসেন প্রমুখ। —বিজ্ঞপ্তি