সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৬৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ১৬ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৪ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের মোট ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।
আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ১৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ১২ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৯ টাকা ৪৬ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোহিনূর কেমিক্যালসের ইপিএস হয়েছে ১২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৯ পয়সায়।
১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০০ কোটি ৭৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৮৯৩। এর ৫০ দশমিক ৫৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক শূন্য ৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।









