টুটি টুইস্টের বাবল অ্যান্ড চিল শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে সস্প্রতি ঢাকার পাঁচটি এলাকায় ছড়িয়ে দেয়া হয় প্রায় ছয় হাজার বেলুন। পরে ‘চিল’ পর্বে বিজয়ীকে কক্সবাজার ভ্রমণের বিশেষ প্যাকেজ উপহার দেয়া হয়। ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে বিজয়ী জেরিন তাসনিমের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে। এ উপলক্ষে সিটি গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফেকশনারি বিভাগের পরিচালক আবু জাফর মো. নাইম, ডিজিএম কাজী মামুনুর রশিদ ও ব্র্যান্ড ম্যানেজার মো. আবদুল্লাহ আল মামুন ফাহিম।