বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ বাস্তবায়নে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের একটি মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর নুরুন্নাহার। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা ও এনআরবি ব্যাংকের ডিএমডি মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি