যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ ৭৭ হাজার ইউনিট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফোর্ড। এ ঘোষণার মধ্যে পিকআপ ট্রাক ও গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। পেছনের ক্যামেরার লেন্স আবছা হয়ে যাওয়া সারাতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৭ থেকে ২০২২ মডেল বছরের এফ-২৫০, ৩৫০ ও ৪৫০ ট্রাকের পাশাপাশি লিঙ্কন কন্টিনেন্টাল গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। ডিলাররা বিনামূল্যে গাড়িগুলোর ক্যামেরা পরিবর্তন করে দেবে। এপি