প্রথমবারের মতো ‘ডাইফ সেবা সপ্তাহ ২০২৪’ পালন করতে যাচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। আজ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ কর্মপরিবেশ’। অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের উপমহাপরিদর্শকের কার্যালয়গুলোয় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদানের কার্যক্রম চলবে। প্রধান কার্যালয়ের সঙ্গে ঢাকা উপ-মহাপরিদর্শকের কার্যালয় একসঙ্গে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের গ্রাউন্ড ফ্লোরে সেবা সপ্তাহ পালন করবে। অধিদপ্তরের মাঠপর্যায়ের বাকি ৩০টি উপ-মহাপরিদর্শকের কার্যালয় নিজ নিজ কার্যালয়ে সেবা সপ্তাহ পালন করবে। সেবা সপ্তাহে কারখানার লে-আউট প্ল্যান অনুমোদন, সম্প্রসারণ ও সংশোধন; কারখানা/প্রতিষ্ঠান/দোকানের লাইসেন্স প্রদান, নবায়ন ও সংশোধন; ঠিকাদার সংস্থার লাইসেন্স প্রদান ও নবায়ন; কারখানা বা প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুমোদনসহ অধিদপ্তরের অন্যান্য সেবা প্রদান করা হবে। —বিজ্ঞপ্তি
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
প্রথমবারের মতো ‘ডাইফ সেবা সপ্তাহ ২০২৪’ পালন করতে যাচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।









