ভারতের বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে ম্যাকলারেন। ব্রিটিশ স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষ দিকে মুম্বাইয়ে প্রথম খুচরা আউটলেট খুলবে। ভারত মূলত স্বল্প ব্যয়ের ও মূল্যসংবেদনশীল গাড়ির বাজার। দেশটিতে বার্ষিক প্রায় ৩০ লাখ ইউনিটের মধ্যে বিলাসবহুল গাড়ি বিক্রির হার ১ শতাংশের কিছুটা বেশি। ম্যাকলারেন জানিয়েছে, ভারতের খুচরা গাড়ি বিক্রির জন্য অংশীদার হিসেবে ইনফিনিটি কারসকে নির্বাচন করা হয়েছে। নিক্কেই এশিয়া