ইনফ্লাইট গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করছে এমিরেটস এয়ারলাইনস। এর মধ্যে ১২০টিরও বেশি উড়োজাহাজের অভ্যন্তরীণ নকশা আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য পরিষেবার উন্নতি অন্তর্ভুক্ত রয়েছে। দুবাইভিত্তিক এয়ারলাইনসটির প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেন, অন্য প্রতিষ্ঠানগুলো খরচ কমানোর চেষ্টা করলেও এমিরেটস বিপরীতমুখী পদক্ষেপ নিচ্ছে। গ্রাহকদের আরো ভালো অভিজ্ঞতা দিতে আমরা বিনিয়োগ করছি। দ্য ন্যাশনাল নিউজ