চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এমএ সালামের কাছে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি শাব্বির আহমেদ, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জহুরুল হক প্রমুখ। —বিজ্ঞপ্তি
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।









