উড়োজাহাজের ভ্রমণ চাহিদা অব্যাহত পুনরুদ্ধারের মধ্যে চলতি বছরের প্রথমার্ধে শারজাহ বিমানবন্দরে যাত্রী ট্রাফিক দ্বিগুণেরও বেশি হয়েছে। এ সময় বিমানবন্দরটি ৬০ লাখ যাত্রী পরিচালনা করেছে। যেখানে গত বছরের প্রথমার্ধে এ সংখ্যা ছিল ২৫ লাখ। অবসর কাটানো ও ব্যবসায়িক ভ্রমণের চাহিদা যাত্রী ট্রাফিক বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছে বিমানবন্দরটি। জানুয়ারি-জুন সময়ে বিমানবন্দরটি দিয়ে মোট ৪১ হাজার ১৮৯টি উড়োজাহাজ চলাচলের রেকর্ড হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে ছিল ২১ হাজার ৭০৯টি। দ্য ন্যাশনাল নিউজ