২০২৩ সালে ডিপোজিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ সময় ৮ হাজার কোটি টাকার বেশি ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করে, যা এক বছরে অর্জিত ডিপোজিট গ্রোথের রেকর্ড। এ অর্জন উদযাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক। এছাড়া সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন ও একেএম তারেকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।