মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনুকূলে ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি ও সিওও শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমান, ডিএমডি ও সিবিও কামরুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নকে মধুমতি ব্যাংকের অনুদান
মধুমতি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের অনুকূলে ১০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে।









