ছয়টি ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারীকে অনুমোদন দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানে ওই ছয়টি ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারীকে সনদ দেয়া হয়। অনুষ্ঠানে ডিএসইর ম্যানেজিং ডিরেক্টর ড. এটিএম তারিকুজ্জামান, চিফ অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার ও চিফ রেগুলেটরি অফিসার খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ উপস্থিত ছিলেন। অনুমোদন পাওয়া ভেন্ডরগুলোর মধ্যে ইউনাইটেড করপোরেট অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ইউব্রোকার, অরেঞ্জ সলিউশনস লিমিটেডের জেডএবি-ইআরপি, সিগনাস ইনোভেশন লিমিটেডের এক্সব্রোকার, লিডসফট বাংলাদেশ লিমিটেডের ক্যাপিটা, লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেডের নেক্সট জেনারেশন ব্যাক অফিস (এনজিবিও), ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের স্মার্ট ডিএস ট্রেডিং প্লাটফর্ম রয়েছে। —বিজ্ঞপ্তি
ছয়টি ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারীকে ডিএসইর অনুমোদন
ছয়টি ব্যাক অফিস সফটওয়্যার সরবরাহকারীকে অনুমোদন দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।









