মিসরের অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিপি ওয়ার্ল্ড। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি সোখনা পোর্টে বন্দরকেন্দ্রিক লজিস্টিকস পরিষেবা অঞ্চল তৈরি করবে। সেখানে প্রায় ৮ কোটি ডলার বিনিয়োগ করা হবে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থাটি জানিয়েছে, তিন লাখ বর্গমিটার এলাকাজুড়ে লজিস্টিকস পার্কটি তৈরি করা হবে। পার্কটি তৈরির পর সেখানে ৬০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। আরব নিউজ