২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক অব আমেরিকার মুনাফায় পতন হয়েছে। মুনাফা কমার হার গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ। মার্কিন অন্যান্য ব্যাংকের মতো ২০২১ সালে শক্তিশালী মুনাফা পাওয়ার পরে এপ্রিল-জুন সময়ে পতন হয়েছে। খবর এপি।
গত তিন মাসে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির পারফরম্যান্সের একটি ভালো প্রতিফলন ছিল রাজস্বে। এ সময়ে সংস্থাটির আয় এক বছর আগে ২ হাজার ১৫০ কোটি ডলার থেকে বেড়ে ২ হাজার ২৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে। মূলত উচ্চ সুদহার এবং ঋণ বিতরণ প্রসারিত হওয়ার কারণে আয় বেড়েছে বিনিয়োগ ব্যাংকটির।
জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির মুনাফা ৬২০ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৭৩ সেন্টে নেমেছে। এক বছর আগেও ৯২০ কোটি ডলার বা শেয়ারপ্রতি ১ ডলার শূন্য ৩ সেন্ট ছিল।
এর আগে জেপি মরগান, ওয়েলস ফার্গো ও সিটিগ্রুপও দ্বিতীয় প্রান্তিকের মুনাফায় দুই অংকের পতনের কথা জানিয়েছে।









